1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

দীর্ঘ ৫ মাস পর চরশ্যামপুর-দিয়ারখিদিরপুর বালুমহাল বুঝে পেল ইজারাদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

 

রাজশাহী প্রতিনিধিঃ

দীর্ঘ ৫ মাস ১৬ দিন পর রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর ও দিয়ারখিদিরপুর মৌজার বালুমহাল ইজারাদারের কাছে বুঝিয়ে দিল প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান আনুষ্ঠানিকভাবে মেসার্স সাইফ ট্রেডার্সকে বালুমহালটি হস্তান্তর করেন।

সরকারি নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স সাইফ ট্রেডার্স ১৪৩২ বঙ্গাব্দে ১৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ৫০০ টাকায় বালুমহালটির ইজারা পেয়েছিল। কিন্তু হাইকোর্টের রিট (নং ১৪৯৪/২৫ ও ৪৭৮৭/২৫) এর কারণে দীর্ঘদিন ইজারার কার্যক্রম স্থগিত ছিল। এদিকে পদ্মা নদীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বালু উত্তোলন কার্যক্রমও বন্ধ ছিল।

স্থানীয়দের অভিযোগ, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা—রজব, আনোয়ার, বেন্টু ও মুকুল পরিকল্পিতভাবে রাজস্ব ফাঁকি দিয়ে বালুমহালটি দখল করে রেখেছিলেন। এবার আইনি প্রক্রিয়া শেষে বৈধ ইজারাদারের কাছে বালুমহাল হস্তান্তর হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।

প্রতিষ্ঠানের কর্ণধার শাহিনুর রহমান বলেন—“আমরা পুরো বছরের ইজারা মূল্য পরিশোধ করেছি। কিন্তু মামলা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্ধেক সময় বালু উত্তোলন বন্ধ ছিল। এতে বিশাল ক্ষতির মুখে পড়েছি। এজন্য সরকারের সহায়তা এবং সমাজের সহযোগিতা চাই।”

অন্য অংশীদার রমজান আলী জানান—“আমরা মার্চে সিডিউল জমা দিয়ে সর্বনিম্ন দরদাতা হই। কিন্তু মামলার কারণে এতদিন বালুমহাল বুঝে পাইনি। অবশেষে প্রশাসন আমাদের হাতে তুলে দিয়েছে।”

 

পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান বলেন—“প্রতি বছরই সরকারিভাবে ইজারাদারকে বালুমহাল বুঝিয়ে দেওয়া হয়। এবারও তাই করা হয়েছে। শর্ত মেনে তারা যাতে বালু উত্তোলন করে, তা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারিতে থাকবে।”

হস্তান্তরের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট