1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় দুর্গাপূজা উৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় আগামী দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে এই সভা হয়।

পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মন্দির কমিটির প্রতিনিধি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় ১২৮টি মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেনা ক্যাম্প কমান্ডার, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ, আনসার-ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রধানরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

উৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন করতে শৈলকুপা বিএনপি ও জামায়াতে ইসলামী স্থানীয় শাখার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও স্নিগ্ধা দাস প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা, বিকল্প বিদ্যুৎ, জরুরি নম্বর, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ কঠোর নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের কথা জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট