1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

লাগিয়ে ছিলো ফুল গাছ হয়ে গেছে গাঁজা গাছ, ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিশাল আকৃতির একটি গাঁজা গাছ সহ এক গাঁজা চাষিকে আটক করেছে হরিনাকুন্ডু থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা কাদের আলী ছেলে আসাদুল ইসলাম চান্টু (৪০) এর বসত বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করে এবং তাকে আটক করেন।

আটক আসাদুল ইসলাম (চান্টু) তার বাড়িতে গোপনে একটি গাঁজার গাছ রোপণ করেছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু থানা পুলিশের নজরে গেলে একটি দল অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করে এবং তাকে আটক করে। উদ্ধার হওয়া গাঁজা গাছের কাচা অবস্থায় ওজন হয়েছে ৪ কেজি। আসাদুল ইসলাম চান্টুর স্ত্রী জানিয়েছেন, কিছুদিন আগে আমার ননদ লাগিয়েছে ফুল গাছ কিন্তু এখন দেখি হয়ে গেছে গাঁজার গাছ।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, আসাদুল ইসলাম চান্টুর বাড়িতে ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার এবং তাকে আটক করা হয়। গাছটি সে নিজেই তার বাড়িতে রোপন করেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট