1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

নাটোর সদরে সেনা অভিযানে ২ লাখ ৩৬ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

 

হযরত আলী, নাটোর।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নাটোর সদর উপজেলার ঝাঠিয়ান ও জয়নগর গ্রামের ভদ্রার বিল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫৯টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রতিটি জালের দৈর্ঘ্য ছিল প্রায় ৩০-৪০ ফিট এবং বাজারমূল্য আনুমানিক ৪ হাজার টাকা করে ধরা হয়। সবগুলো জালের মোট মূল্য প্রায় ২ লাখ ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে প্রশাসন।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. সুজন মিয়া। তিনি জানান, দেশের জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে এ ধরনের অবৈধ জাল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনীর এমন পদক্ষেপে স্থানীয় সচেতন জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
স্থানীয় মৎস্যজীবীরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ অব্যাহত থাকলে নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সমৃদ্ধ মৎস্যসম্পদ উপভোগ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট