1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

নাটোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল’ নলডাঙ্গাকে হারিয়ে বড়াইগ্রাম ফাইনালে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

মোঃ সৈকত হোসেন
স্টাফ রিপোর্টার

নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নলডাঙ্গা উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে বড়াইগ্রাম উপজেলা।
নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট’র প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে খেলায় অংশগ্রহণ করে বড়াইগ্রাম ও নলডাঙ্গা উপজেলা ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে বড়াইগ্রাম এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বেশ কিছু গোলের সুযোগ সৃষ্টি করলেও নির্ধারিত সময়ে ব্যবধান বাড়াতে সক্ষম হয়নি বড়াইগ্রাম। পরে ১-০ গোলের ব্যবধানে বড়াইগ্রাম উপজেলা ফুটবল দল জয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।
এসময় গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস , দুই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ , বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার দর্শক।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, সেমিফাইনালে বড়াইগ্রাম উপজেলা ফুটবল দল অত্যন্ত চমৎকার খেলেছে, এই খেলার ধারাবাহিকতা বজায় থাকলে ফাইনালে জয়ী হয়ে বড়াইগ্রাম উপজেলা টিম চ্যাম্পিয়ন হবে আশা রাখছি। এসময় তিনি নলডাঙ্গা দলের খেলার প্রশংসা করেন এবং বড়াইগ্রাম থেকে আগত সকল দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট