1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

প্রথম অভিযানটি চালানো হয় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়া এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা টহল জোরদার করলে মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ও একটি পোটলা ফেলে যায়। তল্লাশি করে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরদিন মঙ্গলবার সকালে একই সীমান্তে আরেকটি অভিযান চালানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে মিয়ানমার দিক থেকে নৌকায় করে আসা দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা সাঁতরে পালিয়ে যায়। তবে ফেলে যাওয়া নৌকা থেকে ১ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি।

৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। তিনি বলেন, সীমান্ত রক্ষা ছাড়াও মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম দমন ও ইয়াবা প্রতিরোধে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট