1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

রামুতে বিজিবি’র অভিযানে ২৬,৬০০ ইয়াবাসহ মাইক্রোবাস চালক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক চোরাকারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেল ৩টা ৫০ মিনিটে মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে টহল জোরদার করা হয়। এসময় একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করে তল্লাশি চালানো হলে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো ২৬,৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৯ লাখ ৮০ হাজার টাকা।

অভিযানে আটককৃত মাইক্রোবাস চালক হলেন— শ্যামল কান্তি দাস (৪১), পিতা- সাধন চন্দ্র দাস, গ্রাম- মল্লিকপাড়া, ডাকঘর- মল্লিকপাড়া, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা পাচারের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে উদ্ধারকৃত মাদক তার কাছ থেকে পাওয়া যায়।

এছাড়া, আটককৃতের দেয়া তথ্য অনুযায়ী, মাদক পাচারচক্রের সাথে মামুন শর্মা লিটন (৪৫), পিতা- মৃত অজিত শর্মা, গ্রাম- চৌদ্দঘোনা, থানা- কক্সবাজার সদর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট