1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হোমনা-মেঘনা আসন পুর্নবহালের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ছে।

এ সময় আন্দোলনকারীরা বলেন,সরকার জনগনের আবেগ আকাঙ্খা অনুধাবন না করে
এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে।ভৌগোলিক কারণে হোমনা ও মেঘনা পাশাপাশি, যাতায়াত ব্যবস্থাও একই পথে তাই কুমিল্লা ২ (হোমনা-মেঘনা)আসন বহাল রাখার দাবি জানান তাঁরা।

এ সময় মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মুন্সী বলেন,মেঘনা হোমনার মানুষ এক সাথে থাকতে চায়,তাদের আর কোন দাবি নাই, সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি।

খোরশেদ আলম মিন্টু নামে আরেক আন্দোলন কারী জানান,আমাদের দাবি মানা না হলে মেঘনা হোমনার সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিনব্যাপী বন্ধ করে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত উপজেলার আব্দুল ওয়াদুদ মুন্সী,আজহারুল হক শাহীন, শাহাবুদ্দিন আহম্মেদ,শহীদুল্লাহ সরকার,আব্দুল মতিন,নুরুল ইসলাম জহির,মোঃ মহিউদ্দিন,মোজাম্মেল হক মুকুল,সানাউল্লাহ সরকার,নজরুল ইসলামসহ
হোমনা মেঘনা নাগরিক সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট