1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

এনায়েতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি-:

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশের কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত অন্তর্ভুক্তির দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সকালে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক ও অভিভাবক সহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা আইসিএল স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান সভাপতিত্ব করেন।

এ সময় এনায়েতপুর থানা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুকমিহান সরকার, কোষাধ্যক্ষ শাহজালাল, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, মজিদ মন্ডল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী সুইট, বিজয় প্রি -ক্যাডেট স্কুলের পরিচালক ডাক্তার ইদ্রিস আলম, ও দিলীপ বাবু বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকার এক দিকে দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন, অন্য দিকে বৃত্তি পরীক্ষায় বৈষম্যের সিদ্ধান্ত। প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেনের হাজার হাজার শিক্ষার্থীদের। ফলে মেধার সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত করা সহ এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানানো হয় কর্মসূচিতে।

শিগগিরই দাবি আদায় না হলে আগামীতে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কর্মসূচি থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট