1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

লালপুরে ১০ হাজার শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিল গ্রীন ভয়েস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ

যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ১০ হাজার শিক্ষার্থীর হাতে বিনামূল্যে গাছের চারা তুলে দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।
রবিবার (২০ জুলাই) দিনব্যাপী উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ভেষজসহ নানা প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মকে সবুজ ভাবনায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেয় সংগঠনটি।
চারাবিতরণ অনুষ্ঠানে গ্রীন ভয়েসের লালপুর শাখার উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারহানুর রহমান, গ্রীন ভয়েসের লালপুর শাখার সভাপতি সজিবুল হৃদয়, সাধারণ সম্পাদক আল আমিন ও সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম প্রমূখ।
এ বিষয়ে গ্রীন ভয়েস লালপুর শাখার উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হান বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটি লালন-পালন করুক। আজ ১০ হাজার শিক্ষার্থীকে গাছের চারা দিয়েছি।  আমরা ভবিষ্যৎ প্রজন্মের হাতে শুধু গাছ নয়, দায়িত্ব তুলে দিচ্ছি। এটা আমাদের সবুজ আন্দোলনের এক বড় পদক্ষেপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট