1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

এনায়েতপুরে জনগণের নিজ অর্থায়নে কবরস্থান সহ রাস্তা নির্মাণ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বেতিল ও খামার গ্রাম কবরস্থান সহ রাস্তার জন্য পুরো খাল মাটি ভরাট করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সদিয়া ইউনিয়নের সাধারণ জনগণ।
বেতিল ও খামার গ্রামের ঐতিহ্যবাহী কবরস্থান ও বেতিল আঞ্চলিক সড়কটি পূর্বে অর্ধেক যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
যমুনা নদীতে বিলীন হওয়া বেতিল ও খামার গ্রামটি কালের বিবর্তনে চরে পরিনত হয়।
ধীরে ধীরে উক্ত চরে প্রায় ১৫ টি গ্রামের মানুষ বসত বাড়ি গড়ে তোলে। ‌
এসব চর অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য একমাত্র বাহন ছিল নৌকা। এতে করে চর অঞ্চলের মানুষের বর্ষা মৌসুমে নৌকা পাড়া পাড়ের ভোগান্তি ছিল।
খালের ওপাড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়,স্কুল,কলেজ, মাদ্রাসা, হাটবাজার, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, ও ভুমি অফিস যার কারণে জরুরি প্রয়োজনে ভোগান্তির শিকার হতো এলাকাবাসী।
দুই যুগেও একটি সেতু নির্মাণ না হওয়ায় হতাশ গ্রামবাসী। নদীতে সেতু না থাকায় সদিয়া ইউনিয়নের ১৫ টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার।
সরকারি বরাদ্দ না পাওয়ায় বেতিল ও খামার গ্রাম কবরস্থানের পরিধি বৃদ্ধি ও চর অঞ্চল মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবের জন্য কবরস্থান ও রাস্তা সহ ২০০ শতাংশ জমিতে ২৫ ফুট‌ গভীর খাল ও মাটি ভরাট করা হয়।
এ বিষয়ে বেতিল চরের শহিদুল ইসলাম বলেন আমরা বহুবার এই রাস্তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি ব্রীজের দাবি জানিয়েছি। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

বেতিল ও খামার গ্রাম কবরস্থানটি যখন মাটি ভরাটের উদ্যোগ গ্রহণ করে তখন আমরা গ্রামবাসীরা সবাই কবরস্থানের সাথে রাস্তাটির মাটি ভরাটের দাবি জানাই।কবরস্থানের সাথে আমাদের বেতিল আঞ্চলিক সড়কটি রাস্তা মাটি ভরাট করে বেতিল মহা শতকোটির সাথে সংযুক্ত করা হয়।

এতে চর এলাকাবাসী সবাই মাটি ভরাটের কাজের জন্য সহায়তা করেছেন। ড্রেজার দিয়ে যমুনা নদী থেকে বালু এনে কবরস্থান ও রাস্তার মাটি ভরাট করা হয়েছে।
মাটি ভরাটের কাজ করতে প্রায় এক মাষ সময় লেগেছে। কবরস্থান ও রাস্তার মাটি ভরাট কাজে জনগন প্রায় ব্যয় করেছে ১ কোটি টাকা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট