1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

গজারিয়া রাতের আধারে দখল হয়ে যাচ্ছে সড়কের কোটি কোটি টাকা মূল্যের জমি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে সড়কও জনপথ অধিদপ্তরের কয়েক কোটি টাকা মূল্যের জায়গা অনুমোদন না নিয়েই বালু ভরাট করে দখল করে নিচ্ছে একটি চক্র,উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশ অমান্য করে রাতের আধারে বালু ভরাট চলমান।

সরেজমিনে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন এর নতুন রাস্তা সংলগ্ন ভাটেরচর মৌজায় দেখা যায়,বালু ভরাট করে জায়গাটি দখল করে নিয়েছে ঐ চক্র।

জানা যায়,বড়ইকান্দী ভাটেরচর এর আবু বক্কর মোল্লার কাছ থেকে ভাটেরচর মৌজায় বিএস, ৪৪৮০,৪৪৮১,৪৪৮২দাগে সাড়ে তেইশ শতাংশ জমি ক্রয় করেন চট্রগ্রাম জেলার বাসিন্দা জনৈক মোহাম্মদ বদিউল আলম,জমি ক্রয় করার পর থেকেই স্থানীয় দালাল চক্রের মাধ্যমে রাতারাতি বালু ভরাট শুরু করে,নিজের ক্রয়কৃত সাড়ে তেইশ শতাংশ ভরাট করতে গিয়ে সাথে সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রায় এক/দেড় বিঘা জমিও বালু ভরাট করে দখল করে তাঁরা।যার নূন্যতম বাজার মূল্য ৭/৮কোটি টাকা।

স্থানীয় বড়ুইকান্দী ভাটেরচর বয়োবৃদ্ধ আলী হোসেন বলেন,মাত্র ২৩শতাংশ জমি ক্রয় করে সরকারী প্রায় দুই বিঘা জমি ভরাট করে দখল করে নিলেও এই বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোন ব্যবস্থা গ্রহণ করে নাই,এটা হতাশা জনক বিষয়, এ ভাবে মহাসড়কের পাশে জমি দখল কোন ভাবেই কাম্য না।

স্থানীয় যুবক মুক্তার হোসেন জানান,গত ক’দিন পূর্বে উপজেলা নির্বাহী অফিসার এসে কাজ বন্ধ করে দিয়ে যায়,তারপর থেকে তাঁরা রাতের আধারে বালু ভরাট করতাছে,দিনের বেলা ড্রেজারের পাইপ খুলে রাখে।

বিষয়টা নিয়ে মোহাম্মদ বদিউল আলম এর মেয়ের জামাই,স্থানীয় দলিল লেখক মাসুম বিল্লাল বলেন,আমরা সড়ক ও জনপথ অধিদপ্তর কাছে বন্দোবস্তো চেয়ে আবেদন করেছি,আশা করি দ্রুত অনুমোদন পেয়ে যাব।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন,আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি,এরপরও কাজ করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টা নিয়ে না:গঞ্জ সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী আ:রহিম বলেন,আমরা কাউকে অনুমোদন দেই নাই,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট