1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

সেনাপ্রধানের নির্দেশনায় সিএমএইচে গরম পানিতে ঝলসে যাওয়া নারীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ

নাটোর জেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ২৬ জুন রাতে ঘটে এক হৃদয়বিদারক ও মধ্যযুগীয় কায়দার নিষ্ঠুর ঘটনা। হালিমা ও শাহনাজ নামের দুই নিরীহ নারীকে পূর্ববিরোধের জেরে গরম পানি ও মরিচের গুঁড়া মিশিয়ে শরীরে ঢেলে দেওয়া হয়। একইসঙ্গে তাদের মাথায় আঘাত করে মারাত্মকভাবে আহত করে একদল দুর্বৃত্ত।

ঘটনার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এবং জড়িত ছয়জনকে আটক করে। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এ দ্রুত ও কঠোর পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

আহত দুই নারীর মধ্যে একজন ইতোমধ্যে শারীরিকভাবে কিছুটা সেরে উঠলেও, অপরজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তার শরীরের বিস্তীর্ণ অংশ ঝলসে যায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। পরিবার জানায়, এ পর্যন্ত তার চিকিৎসার পেছনে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে, যা তাদের পক্ষে বহন করা কষ্টকর হয়ে পড়েছিল।

বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দৃষ্টিগোচর হলে তিনি সরাসরি উদ্যোগ নেন। তাঁর মানবিক নির্দেশনায়, গুরুতর আহত ঐ নারীর উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় এবং তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বাংলাদেশ সেনাবাহিনী বহন করছে।

সেনাবাহিনীর এই মানবিক সহায়তা শুধু আহত নারী ও তার পরিবারের নয়, পুরো এলাকার মানুষের হৃদয়ে গভীর প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদার ও দায়িত্বশীল ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের মানবিক দৃষ্টান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট