1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

রাজৈরে বাস-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ইসমাইল খান হৃদয়, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারিপুরের রাজৈরে দুটি যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৬ জন।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কামালদিতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন-মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নান্নু শেখের ছেলে শাকিব (২১) ও একই গ্রামের আমির হামজা(১৭)।
জানা যায়, পিকআপে মালামাল লোড করে রাজৈরের টেকেরহাট থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন চালক শাকিব হোসেন ও হেলফার আমির হামজা। মাঝপথে কামালদী নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় পেছনে থাকা হানিফ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ওই পিকআপের ধাক্কা লাগে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পিকআপ চালক শাকিব ও তার সহযোগী আমির হামজাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখান থেকে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাস ও পিকআপের সংঘর্ষের ঘটনায় ২ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট