1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে অপু বিশ্বাস (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে শনিবার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কলেজছাত্র।

শনিবার (১২ জুলাই) ভোরে শৈলকূপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কলেজছাত্র সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের সেকেন্দার জোয়ার্দ্দারের ছেলে। শৈলকূপা থানার ওসি মাসুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়ত, শৈলকূপা সিটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল অপু বিশ্বাস (১৯)। শুক্রবার দিবাগত রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় অপু বিশ্বাসের হাতে সাপে দংশন করে। পরে সে তার বাবাকে হাতে জ্বালা-যন্ত্রণা হচ্ছে বলে জানায়। পরে পরিবারের লোকজন তাকে ওঝার কাছে নিয়ে ঝাঁড়ফুক করে। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবণতি হলে কলেজছাত্রকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পরিবারের লোকজন সেখান থেকে রোগীকে জোরপূর্বক ওঝার কাছে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনত হলে তাকে কুষ্টিয়া মেডিকেলে নেয়া হলে সেখানেই মারা যান ওই কলেজছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার ভোরে ব্রহ্মপুর গ্রামের এইচএসসি পরীক্ষার্থী অপুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। রোগীর শারীরিক লক্ষণ দেখে আমরা নিশ্চিত হই, তাকে সাপে দংশন করেছে। পরে তার পরিবারের লোকজন চিকিৎসা না নিয়ে জোরপূর্বক পূনরায় ওঝার কাছে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পুনরায় তাকে হাসপাতালে নিয়ে আসলে কলেজছাত্রকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট