1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

কোটচাঁদপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

মোঃলিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ জনের নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর টু সাফদারপুর সড়কের ডাকাত তলা নামক স্থানে মহেশপুর উপজেলার আজমপুরের সলেমানের ছেলে শফিকুল ইসলাম (২০) ঘটনা স্থলে নিহত হয় মোটরসাইকেলে থাকা অপরজন হাবিব (২৩) পিতা লোকমান আহত হয় ।

স্থানীয়রা জানান,মঙ্গলবার দুপুরে বলুহর ডাকাত তলা নামক স্থানে ব্যাটারী চালিত পাখি ভ্যান ও মোটরসাইকেল রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে দ্রুতগামী ট্রাকে তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। দুই জন রাস্তার উপর রক্তাক্ত জখম অবস্থায় পড়ে ছিল। মাথা, মুখমন্ডল ও ঘাড় রক্তাক্ত জখম হলে পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গোলাম মাহবুব জানান, বেলা ১ টা ৪৫ মিনিটে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের জোবায়ের হোসেন দুই জন কে নিয়ে আসেন হাসপাতালে। হাসপাতালে আসার পূর্বেই শফিকুলের মৃত্যু হয়েছে। আমরা শফিকুলের মৃত্যু অবস্থায় পেয়েছি। হাবিব নামে অপর একজন কে আহত পেয়েছি তার অবস্থা গুরুতর হওয়ার কারণে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

কোটচাঁদপুর থানার থানার পিএসসি আলামিন হোসেন বলেন, ওই ঘটনায় একজন মারা গেছেন। আর অন্যজন গুরুতর আহত ছিল। তাকে স্বজনরা যশোর হাসপাতালে নিয়ে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আর মৃত দেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তিনি বলেন, দূর্ঘটনায় পতিত ভ্যান আর মটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আহত হাবিবকে (২৩) পথিমধ্যে মৃত্যুু হয় বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট