1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

বিয়ের অনুমতি না দেয়ায় অষ্টম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার হামদহ দাসপাড়ায় বিয়ের অনুমতি না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গণেশ দাস (১৪) নামে এক স্কুলছাত্র। নিহত গণেশ সাধুপতিরাম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং দাসপাড়ার তপন দাসের ছেলে।

রবিবার  (৬ জুলাই) সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন গণেশকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গণেশ কিছুদিন ধরে পরিবারের কাছে বিয়ের কথা বলছিল। তবে বয়স কম হওয়ায় পরিবার তাতে রাজি হয়নি। ধারণা করা হচ্ছে, এ কারণেই অভিমানে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়দের মাঝে ঘটনার শোক ও হতবাক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট