1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

উখিয়ায় চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনায় প্রধান আসামি শরিফ গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র।

কক্সবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকায় চাঞ্চল্যকর খুনসহ সংঘটিত ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত আহমদ শরিফ ও তার অন্যতম সহযোগী রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ও গুলি।

গত ২৩ জুন রাতে উক্ত এলাকায় সংঘটিত ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাত দল ঘরের নারী সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৯৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও একটি স্মার্টফোন লুট করে। ডাকাতদের হাত থেকে বাড়ির কর্তা নুরুল আমিন ও তার ভাই হাছান আলী বাঁচার চেষ্টা করলে, ডাকাতরা তাদেরকে বেধড়ক মারধর করে। এসময় ডাকাত দলের নেতা শরিফ ভিকটিম নুরুল আমিনকে গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার জের ধরে ভিকটিমের স্ত্রী উখিয়া থানায় আহমদ শরিফকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে একটি হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে মঙ্গলবার রাতে উখিয়া থানার সহযোগিতায় অভিযান চালিয়ে ডাকাত শরিফ ও তার সহযোগী রেজাউল করিমকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি তাজা গুলি ও একটি খালি কার্তুজ।

গ্রেফতারকৃতরা হলেন—
১) আহমদ শরিফ ওরফে শরিফ্যা ডাকাত, পিতা ওমর মিয়া, গ্রাম পূর্ব নুরার ডেইল, জালিয়াপালং।
২) রেজাউল করিম ওরফে বাবুল, পিতা ছৈয়দ আলম, গ্রাম পশ্চিম রত্না, রত্নাপালং ইউনিয়ন।

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব আরও জানায়, “চল যাই যুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে”—এই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা ডাকাত, মাদককারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট