1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

গজারিয়া বিএনপি’র নেতাদের বৃক্ষরোপণ ও মাদককে না বলুন ফলকে হাঁ বলুন কর্মসূচি পালন।

ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে গজারিয়া উপজেলার ভবেরচর কলিমউল্লাহ কলেজ মাঠে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচির অংশ হিসেবে ভবেরচর কলিমউল্লাহ কলেজ মাঠে “মাদককে না বলুন, ফলকে হ্যাঁ বলুন” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ করা হয়। পরে দুপুরে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। তিনি বলেন,“মাদক দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দিতে চাই এবং একইসাথে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই। এই কর্মসূচি আমাদের সামাজিক দায়িত্ববোধেরই প্রতিফলন।”

বিশেষ অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম বলেন, “গাছ শুধু আমাদের পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার প্রতীক। আর মাদকের বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান ভবিষ্যতের জন্য একটি শক্ত বার্তা।”

এছাড়াও বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: তোফাজ্জল হোসেন সরকার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম আহম্মেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, রাজনৈতিক দল হিসেবে শুধু ক্ষমতার চিন্তা নয়, মানুষের কল্যাণে কাজ করাও একটি বড় দায়িত্ব। “মাদককে না বলুন, ফলকে হ্যাঁ বলুন” এই বার্তা ছড়িয়ে দিয়ে আমরা একটি সুস্থ প্রজন্ম ও সবুজ দেশ গড়ার স্বপ্ন দেখছি।

বিএনপির এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। সকলে এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, রাজনীতির পাশাপাশি সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট