1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে রোহিঙ্গা যুবকের আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হুবাইদ (২০) নামে এক রোহিঙ্গা যুবক। পারিবারিক কলহ থেকেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-০১ ওয়েস্টের ব্লক এফ-১৩-এ। নিহত হুবাইদ ওই ক্যাম্পের বাসিন্দা মীর আহমদের পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন হুবাইদ। ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত ব্র্যাক পরিচালিত ক্যাম্প হাসপাতাল নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উখিয়া থানার এসআই তপু বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহকে আত্মহত্যার পেছনে মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট