1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে গোসল করতে গিয়ে মোছা: উর্মি খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
রবিবার  (২২ জুন)  দুপুর সাড়ে ১২ টার সময় চৌহালী উপজেলার ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের বার বয়লা নদীর ঘাটে  এ ঘটনা ঘটে।

নিখোঁজ উর্মি খাতুন বার বয়লা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে। উর্মি খাতুন বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান,
গতকাল রবিবার দুপুরে কয়েকজন মিলে নদীতে গোসল করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হন।
স্থানীয়রা নদীতে জাল ফেলে  খোঁজা খুঁজি করেও সন্ধান না মেলায় পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আজ সোমবার সকাল ১০ টা থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে৷

নিখোঁজ শিশুর বাবা উজ্জ্বল হোসেন জানান, গতকাল দুপুরে সমবয়সী কয়েকজনের সাথে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সবার অজান্তে আমার মেয়ে নদীর স্রোতে  ডুবে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেই৷ আজ সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে । এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি।এখন পর্যন্ত শিশুটি উদ্ধার হয়নি।আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট